রিয়াদ, ২০ ডিসেম্বর- একটি উটকে চুমু দেয়াকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড বেঁধে গেছে সৌদি আরবের এক পরিবারে। শাশুড়ির দাবি, তার পুত্রবধূ ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য লঙ্ঘন করে একটি পশুকে চুমু দিয়েছে। আর তাই স্ত্রীকে তালাক দেয়ার জন্য তিনি ছেলেকে চাপ দিয়ে যাচ্ছেন।
তবে পুত্রবধূর দাবি, উটকে চুমু দিয়ে তিনি কোনো অপরাধ করেননি এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার। শাশুড়িকে অভিযুক্ত করে তিনি বলেন, এখন পর্যন্ত তিনি কোনো সন্তান জন্ম না দেয়ায় অসন্তুষ্ট শাশুড়ি ঘটনাটিকে অজুহাত হিসেবে তার বিরুদ্ধে ব্যবহার করছেন।
আফগানিস্তান-ভিত্তিক গণমাধ্যম খাম্মা প্রেস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী রিয়াদের পশ্চিমাঞ্চলের একটি বাড়িতে। ঘটনার পর বধূটি বাবার বাড়িতে চলে গেছেন।
ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে তিনি স্বামীকে জানিয়েছেন, তিনি ভুল কিছু করেননি। উটটির জন্মদিনে আনন্দিত হয়ে একটি চুমু দিয়েছিলেন মাত্র।
আরব আমিরাত ভিত্তিক গালফ নিউজ জানিয়েছে, লোকটি স্ত্রীকে তালাক দিতে মায়ের নির্দেশ প্রত্যাখ্যান করে তাকে বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলে ঘটনা আরও তীব্র আকার ধারণ করে। তিনি মনে করছেন, তার স্ত্রী কোনো ভুল করেননি।
এদিকে বধূটি ফিরে আসতে রাজি হলেও শাশুড়ির সাথে আর থাকবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি আমার স্বামীকে ভালোবাসি এবং তার সাথে সারা জীবন থাকতে চাই। তবে আমি তার মায়ের সাথে আর থাকতে চাই না।’

No comments:
Post a Comment