অমর প্রেম: স্বামীর মৃতদেহের পাশে ৫ মাস স্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 17 August 2018

অমর প্রেম: স্বামীর মৃতদেহের পাশে ৫ মাস স্ত্রী

অমর প্রেম: স্বামীর মৃতদেহের পাশে ৫ মাস স্ত্রী
ওয়েলিংটন, ১৯ ডিসেম্বর- স্বামীর মৃত্যুর পাঁচ মাস পর‌্যন্ত তার মরদেহ আগলে রেখেছেন স্ত্রী। বয়েসের শেষপ্রান্তে এসে স্বামীর সঙ্গে বিচ্ছেদ কখনই মেনে নিতে পারছিলেন না তিনি। তাই এ কাণ্ড করেছেন স্ত্রী।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের উত্তর ওয়েলিংটনে।
ভারতীয় বংশোদ্ভূত ওই দম্পতি দীর্ঘদিন ধরে বাস করতেন ওয়েলিংটনে। পাঁচ মাস আগে মারা গেছেন স্বামী। তবু তার মৃতদেহ আগলে রেখেছেন তিনি।শুধু বসে থাকা নয়, প্রত্যেকদিন তাকে গোসলও করিয়েছেন স্বামীর মরদেহকে।নিয়মিত খেতে দিয়েছেন। এমনকি বদলে দিয়েছেন জামাকাপড়ও। শেষমেশ ডিসেম্বরে পুলিশ বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে ওই পচাগলা মৃতদেহ।
পঞ্চাশোর্ধ্ব ওই মহিলার স্বামী অসুস্থ ছিলেন। গত আগস্টে মৃত্যু হয় তাঁর। আত্মীয়স্বজনকে সেই কথা সম্পূর্ণভাবে চেপে গিয়েছিলেন স্ত্রী। ফলে দেহ সৎকারের কোনো ব্যবস্থাও করা হয়নি।
পুলিশ জানায়, পচে যাওয়ার ফলে মৃতদেহটি শনাক্ত করা যায়নি। ওই মহিলা দেহটি তার স্বামীর বলে পুলিশকে জানালেও তদন্তের খাতিরে দেহটির দাঁতের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইতোমধ্যেই।
পুলিশ আরো জানায়, দেহটি আদৌ ওই মহিলার স্বামীর কিনা, তা রিপোর্ট পেলেই স্পষ্ট হবে। তার মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

No comments:

Post a Comment

Post Top Ad