"আমি কত মোটা, ওজন কমাতে হবে" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

"আমি কত মোটা, ওজন কমাতে হবে"

বলিউডের প্রতিশ্রুতিশীল নায়িকা শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। অভিনয়ের পারদর্শিতার জন্য খুব কম সময়ের মধ্যে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সুন্দরী নায়িকা।

একটি এফএম চ্যানেলে সোনাক্ষী বলেছেন, অনেকেই চেহারার তুলনায় অনেক বেশি কিছু। আমি এমন একজন, যে অন্যদিকে থাকতে ভালবাসি। আমি কয়েনের দুই দিকই দেখেছি। আমি যখন কিশোরী ছিলাম, তখন ওজন বেশি ছিল। এর জন্য আমার কোনও সমস্যা হয়নি। আমি কত মোটা, ওজন কমাতে হবে, সেটা কোনওদিন ভাবিনি। তবে লোকজন আমাকে মোটা বলে।বলিউডের অনেক অভিনেত্রীই রোগা হলেও, সোনাক্ষী সিনহা কোনোদিনই সেই চেষ্টা করেন না। প্রথম থেকেই তিনি স্থুলকায়। তাতেই তিনি জনপ্রিয় হয়েছেন এবং সাফল্য পেয়েছেন। সোনাক্ষীর অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মোটা হওয়ার জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে। এর কড়া জবাবও দিয়েছেন এই অভিনেত্রী।
সোনাক্ষী আরও বলেন, আমি যেটা ভালো করতে পারি, সেটার দিকে নজর দিয়েছি। সেই কারণে আমি কোনোদিন রোগা হওয়ার জন্য চাপ অনুভব করিনি।
চেহারার জন্য বলিউডের একাধিক অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে। তাদের মধ্যে সোনম কাপুর, ঐশ্বরিয়া রায় বচ্চনও আছেন। তবে সোনাক্ষী বুঝিয়ে দিয়েছেন, তিনি এই বিষয়টিকে গুরুত্ব দেন না।

No comments:

Post a Comment

Post Top Ad