'আমি এখন অফিশিয়ালি রাতের পাখি" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

'আমি এখন অফিশিয়ালি রাতের পাখি"

টলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। খোলামেলা ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের কারণে তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত।

টুইটারে স্বস্তিকা মুর্খার্জি একটি ইংরেজি টুইট করেছেন। যার বাংলা করলে দাঁড়ায়, আমি এখন অফিশিয়ালি রাতের পাখি। প্রচুর রাতের শুটিং চলছে। আরও রাতের শুটিং আসছে। আমি কিন্তু পেঁচাদের ভালবাসি। অভিযোগ করছে কে?’বর্তমানে সৃজিত মুখার্জির আসন্ন ছবি ‘শাহজাহান রিজেন্সি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন নায়িকা। এর মাঝে তার একটি ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, রাত জেগে শুটিং করা অভিনেত্রীর জীবনে নতুন কোনও ঘটনা নয়। বাইরে থেকে দেখে হয়তো অনেক সময় মনে হয়, এ কাজটা খুব সহজ। আদৌ যে তা নয়, সে কথা বারবারই শেয়ার করেন তারকারা। স্বস্তিকাও ব্যতিক্রম নন।
তবে, সৃজিতের ছবি না, অন্য কোনো ছবি নিয়ে তিনি ব্যস্ত তা কিন্তু খোলসা করেননি নায়িকা।

No comments:

Post a Comment

Post Top Ad