এক মহিলাকে ভুত ছাড়ানোর
ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার সিঙ্গিবাগান এলাকায়।
আক্রান্ত ওই মহিলার নাম মিঠু ঠাকুর। বাড়ি চুঁচুড়া থানার সিঙ্গিবাগান এলাকাতেই।
স্থানীয় সূত্রে জানা
গিয়েছে, সোমবার থেকে মিঠু ঠাকুরের জ্বর হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই সে অস্বাভাবিক
আচরন করছিল। কখনো হাসি বা কখনো কান্না শুরু করে ওই মহিলা। এতেই পরিবারের সন্দেহ
শুরু হয়। খবর দেওয়া হয় ওঝাকে। ঘটনাস্থলে ওঝা এসে ওই মহিলার হাত-পা বেঁধে শুরু করেন
ঝাড় ফোঁক। ওঝার প্রচুর মেহেনত করার পর অবশেষে ভুত পালায়। ওই মহিলার মুখে ঝাঁটা
নিয়ে কিছু দূর যাবার পর তার মুখ থেকে ঝাঁটা পড়ে যায়। তারপর ভুত পালিয়ে যায়। ঘটনার
কথা জানতে পেড়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওই পঞ্চায়েত এলাকার সদস্য। ততক্ষনে অবশ্য
সবকাজ শেষ। এদিন পঞ্চায়েত সদস্য সাংবাদিকদের জানান, অশিক্ষা
থেকেই এখন মানুষের ওঝার উপর বিশ্বাস রয়ে গিয়েছে। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ওই এলাকায়
ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

No comments:
Post a Comment