টসে হেরে ব্যাটিং পেল বিরাটবাহিনী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

টসে হেরে ব্যাটিং পেল বিরাটবাহিনী




সিরিজ রক্ষায় টেস্টে প্রথমে ব্যাটিং করছে ভারত। ট্রেন্ট ব্রিজে টস জিতে কোহলিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল ইংল্যান্ড।

তৃতীয় টেস্টে কোহলির দলে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। উইকেটের পিছনে ও ব্যাট হাতে দিনেশ কার্তিকের পারফর্ম্যান্স সেরকম ভালো নয়। সে কারণে তার পরিবর্ত হিসেবে এদিন ভারতীয় দলে এলেন নবাগত ঋষভ পান্ত নটিংহ্যামেই টেস্ট অভিষেক হল ঋষভের।

সেই সঙ্গে দলে ফিরলেন জসপ্রীত বুমরাহ। স্পিনার কুলদীপের পরিবর্তে খেলছেন বুমরাহ। ওপেনার মুরলী বিজয়ের পরিবর্তে দলে এসেছেন শিখর ধাওয়ান। ছয় ব্যাটসম্যান, তিন পেসার, এক স্পিনার ও এক অলরাউন্ডার নিয়ে দল সাজালেন কোহলি। ইংল্যান্ড দলে স্যাম কারনের পরিবর্তে দলে ফিরলেন বেন স্টোকস৷

ব্যাট করতে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহালি বলেন, আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। কারণ কোনও লক্ষ্য ছাড়া খোলা মনে ব্যাট করে বড় রান তৈরি করাটাই আমাদের টার্গেট। মাঠে নামো নিজের খেলাটা খেল। জশপ্রীত দক্ষিণ আফ্রিকায় দারুণ খেলেছিল। আক্রমণাত্মক বল করেছিলেন। আমার মনে হয় পিচ দু’দিন পরে স্লো হয়ে যাবে। তখন কাজে লাগবে জশপ্রীত।

ইংল্যান্ড অধিনায়ক রুট বলেন, পিচে ঘাসের একটা আস্তরণ রয়েছে আর আমাদের সিমাররা দারুণ খেলছে। আমার মনে দলের জন্য এটা একটা দারুণ সুযোগ ভাল কিছু করার। আমরা যদি আমাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারি তা হলে সম্ভব। আদিল সব সময়ই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের আক্রমণ ভারসাম্য যুক্ত।

ভারত একাদশ

লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ৷

ইংল্যান্ড একাদশ

জো রুট, অ্যালেস্টার কুক, কিটন জেনিন্স, ওলি পোপ, জনি বোয়ারস্টো, বেন স্টোকস, জোস বাটলার, ক্রিস ওকস, আদিল রাসিদ, স্টুয়ার্ট ব্রড, জেমন অ্যান্ডারসন।

No comments:

Post a Comment

Post Top Ad