ভাঙড়ের আক্রান্ত জমি আন্দোলনের নেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

ভাঙড়ের আক্রান্ত জমি আন্দোলনের নেতা



নিজস্ব প্রতিনিধি , ভাঙড় : ভাঙড়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত জমি আন্দোলনের নেতা ।ঘটনায় রিতিমত চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার  মাছিভাঙা গ্রামে জমি কমিটির কোষাধ্যক্ষ তথা আন্দোলনের প্রথম সারির নেতা সাজারুল ইসলাম মোল্লা কে ঘিরে ধরে জিঞ্জাসাবাদ শুরু করেন গ্রামের কয়েক জন আন্দোলন কারি। তারা সাজারুল কে বলেন কত টাকা নিয়ে এই আন্দোলন বিক্রি করে দিয়েছিস, সাজারুল তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই তার মুখে এসে পড়ে কিল চড় ঘুসি। মারের চোটে তার মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে। এ বিষয়ে বুধবার রাতেই কাশীপুর থানায় ৭ জনের নামে অভিযোগ দায়ের করেন সাজারুল। এর পাশাপাশি বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ প্রহৃত সাজারুল কে নিয়ে কাশীপুর থানায় আসেন জমি কমিটির কয়েক জন নেতৃত্ব। এ বিষয়ে জমি জমি কমিটির অন্যতম নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী বলেন, "আন্দোলন বিরোধী শক্তিরা সাজারুল এর উপরে অতরকিত আক্রমণ করেছে। সালাউদ্দিন, আব্দুল সহ ৭ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।" তিনি আরো বলেন, "আপাতত এরা এখন গ্রাম ছেড়ে পালিয়েছে।" জানা গিয়েছে এই আব্দুল সহ অন্যান্যদের বিরুদ্ধে সাজারুল-শর্মিষ্ঠার আক্রমণ করার অভিযোগ তুলছেন তারা এক সময় পাওয়া গ্রিড এর বিরুদ্ধে সামনে থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। এখন তাদেরই বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করছেন বর্তমান জমি কমিটির নেতৃত্বরা। এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার অরিজিৎ সিনাহা বলেন, "যারা করেছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।"

No comments:

Post a Comment

Post Top Ad