মৃন্ময় নস্কর, বারুইপুরঃ পঞ্চায়েত নির্বাচনে জেতার পর ১ টি আসন পায় তৃণমূল কংগ্রেস। তবে বোর্ড গঠনের আগে কেল্লামাত করলো তৃনমূল কংগ্রেস । সিপিএম থেকে সাত জন ও এস ইউ সি আই থেকে ২ জন বৃহস্পতিবার বিকালে সোনারপুরের রবীন্দ্র ভবনে তৃনমূল কংগ্রেসে যোগ দান করলো , আগেই তৃনমূলে ছিল ১ জন । মোট ১০ জন সংখ্যা গরিষ্ঠ হয়ে শুক্রবার কুলতলির মৈ পীঠ বৈকুণ্ঠপুর পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস ।
এদিন সি পি এম ও এস ইউ সি থেকে মোট ৯ জন সদস্য –সদস্যাদের হাতে তৃনমূল কংগ্রেসের পতাকা তুলে দেন সংসদ প্রতিমা মণ্ডল নস্কর ও জেলা আই এন টি টি ইউ সি সভাপতি শক্তি পদ মণ্ডল , ছিলেন আই এন টিটি ইউ সি এর কার্যকরী সভাপতি সঞ্জীব সরকার ।
প্রসঙ্গত , নির্বাচনের পর তৃনমূল পেয়েছিল ১ টি আসন , সিপিএম ৭ টি , এস ইউ সি আই ১১ টি । এদিন তা উলটে দিয়ে সিপিএমের সাত জনই সদল বলে তৃনমূলে যোগ দিল , এস ইউ সি আই থেকে ২ জন তৃণমূলে যোগ দিল । এর ফলে কুলতলিতে সিপিএম আর এস ইউ সি আইয়ের ধস নামলো ।

No comments:
Post a Comment