আক্রান্ত প্রতিবাদী দম্পতি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

আক্রান্ত প্রতিবাদী দম্পতি



রাতের অন্ধকারে বাড়ির পেছনে বসে মদ্যপান, প্রতিবাদ করাতে দম্পতিকে বেধড়ক মারধর করার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্বামী। ।

জানা যায়, শনিবার রাত দশটা নাগাদ সবে মাত্র কাজ থেকে ঘরে এসেছে পেশায় গাড়ির রঙ মিস্ত্রী আলামিন মন্ডল ৪০। অন্ধকারে বাড়ির পেছন থেকে কিশের আওয়াজ আসছে দেখতে গিয়ে দেখে এলাকার কয়েকজন যুবক মদ্যপান করছে। প্রতিবাদ করে আলামিন কেন তারা এখানে বসে মদ্যপান করছে , প্রতিবাদ করাতে উত্তেজিত হয়ে পরে মদ্যপ যুবকরা। সেসময় আলামিনের স্ত্রী বাধা দিতে গেলে অশান্তি চরম আকার ধারন করে। দম্পতিকে মারধর করে মদ্যপ যুবকরা। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই পালিয়ে যায় মদ্যপ যুবকরা। প্রতিবেশী দের চেষ্টায় দুজনকে হাবড়া হাসপাতালে নিয়ে আসে এই মুহুর্তে আলামিন মন্ডল হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন।

No comments:

Post a Comment

Post Top Ad