গত কয়েক দিন যাবৎ হাতির উপদ্রব লেগেই আছে মালবাজার মহকুমার এলেন বাড়ি চাবাগানের শ্রমিক মোহল্লায়। গত তিন দিনে দুবার ৫ টি বাড়ি ভেঙ্গেছে হাতির দল। আতঙ্কে এলাকার মানুষ।
তাই মালবাজার বন দপ্তর এবং ওদলাবাড়ি পরিবেশ প্রেমি ন্যাসের উদ্যোগে ওই এলাকায় গ্রামবাসিদের নিয়ে একটি ক্যাম্প করা হল। গ্রামে হাতি ঢুকলে কি কি করনীয় তা শ্রমিকদের বোঝান বন কর্মিরা। কেন এই এলাকায় হাতির দল বারে বারে চলে আসছে তাও ক্ষতিয়ে দেখেন বনকর্মী এবং পরিবেশ প্রেমিরা।
প্রসঙ্গত গতকাল রাতেও একটি দাতাল হাতি এলেন বাড়ি চাবাগান এলাকায় ২ টি বাড়ি ভেঙে দেয়। নিকট বর্তী মংপং জঙ্গল থেকে হাতি চলে আসছে এই গ্রামে। রাত হলেই শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
বন কর্মীরা এবং পরিবেশ প্রেমিরা বলেন, এই এলাকায় প্রচুর বিক্ষ ছেদন হয়েছে এর আগে। সেই কারনে হাতির দল অনায়াসেই ঢুকে যাচ্ছে এই বন বস্তি এলাকায়। পাশাপাশি এলাকায় গ্রামববাসিদের দিয়েই প্রায় ২০০ গাছ লাগায় বন দপ্তর। এলাকায় এখন থেকে বন কর্মীরা টহল দেবে ও হাতি তারাবার জন্য গ্রামবাসিদের পটকাও দেয় বন কর্মীরা। হাতি মানুষ সংঘাত রুখতেই এই শিবির বলে জানা গেছে।

No comments:
Post a Comment