আইএনএর প্রতিষ্ঠা দিবসে সেমিনার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

আইএনএর প্রতিষ্ঠা দিবসে সেমিনার


আইএনএর প্রতিষ্ঠা দিবসে কুলটিতে জয়দীপ মুখার্জী ও ডাঃ পূর্বী রায়ের নেতৃত্বে এক সেমিনারের আয়োজন করা হয় ৷ শুক্রবার সন্ধ্যায় এই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে জয়দীপ মুখার্জী বলেন , দেশের স্বাধীনতায় আজাদ হিন্দ ফৌজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ কিন্তু এখনো পর্যন্ত আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজী সুভাষ বোসের সম্পর্কিত সমস্ত ফাইল প্রকাশ করা হয়নি ৷ বর্তমান কেন্দ্রীয় সরকারের এর উপর শ্বেত পত্র প্রকাশ করা উচিৎ ৷পাশাপাশি ডঃ পূর্বী রায় নেতাজী সুভাষ চন্দ্রের জীবনীর উপর নানান আলোকপাত করেন ৷ একই সাথে দেশের রাজধানী দিল্লী সহ সমস্ত রাজ্যে আইএনএর স্মরণে স্মৃতিসৌধ নির্মানের দাবি তোলেন ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার বোরো চেয়ারম্যান কৃষ্ণা প্রসাদ ,কাউন্সিলার প্রেমনাথ সাউ , ও নিয়ামাতপুর চেম্বার অব কমার্সের সচিব গুরবিন্দর সিং সহ আরো অনেকে ৷

No comments:

Post a Comment

Post Top Ad