মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: হাসপাতালে রোগীর খাবারে দেখা গেল টিকটিকি।খাবারের মধ্যে এই ভাবে মরা টিকটিকি দেখা দেওয়া আতঙ্ক ছড়ায় অন্যান্য রোগীর মধ্যে।
ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে।মঙ্গলবার রাতে হাসপাতালে থাকা রোগী দের রাতের খাবারে টিকটিকি দেখতে পান এক রোগী।কুমড়ো আলুর তরকারীর মধ্যে মরে আছে টিকটিকি। পুরুষ বিভাগে ভর্তি থাকা সুকুমার মণ্ডল নিজের খাবারে দেখলে ও আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য রোগীদের মধ্যে। কারন ততক্ষনে অন্যান্য রোগীরা খেয়ে ফেলেছে সেই খাবার।পরে অবশ্য আলাদা করে খাবার দেওয়ার কথা হাসপাতাল কর্তৃপক্ষ জানালে ও খাবার খাননি কোনও রোগী।

No comments:
Post a Comment