ফিয়ারলেস মোমোর কবলে অনিশা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

ফিয়ারলেস মোমোর কবলে অনিশা!


রবিবার রাতে নিজের হোয়াটস অ্যাপ ম্যাসেজ দেখে চমকে যান হাবড়া শ্রী চৈতন্য মহাবিদ্যালয় বি এ প্রথম বর্ষের ছাত্রী অনিশা দে। মোমো গেম খেলার প্রস্তাব দিয়েছে কেউ। প্রথমে ভেবেছিলেন কোনো বন্ধু মজা করে ভয় দেখাতে এমন মেসেজ করেছে। কিন্তু ভুল ভাঙলো যখন পুলিশ জানানোর কথা জানালো সে। মোমো জানায় পুলিশ তাকে খুঁজে পাবে না।

এবার আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রীটি।অশোক নগর কল্যাণগড় রকেট মোড় এলাকায় ওদের বাড়ি। বাবা বাসুদেব দে একজন সংগীত শিল্পী। বাবাকে সব খুলে বলেন ছাত্রী। সবার পরামর্শে ব্লক করে দেওয়া হয় নং টি।

এরপরে গতরাতে অশোক নগর থানায় ঘটনাটি জানায় ছাত্রীর পরিবার। এখনো আতঙ্ক ওদের বাড়িতে।

No comments:

Post a Comment

Post Top Ad