"আমার আয়ু আর মাত্র কয়েক মাস" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 August 2018

"আমার আয়ু আর মাত্র কয়েক মাস"

ক্যান্সার তার জীবনকে এক ঝটকায় নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। গত ৩০ বছর ধরে যোগ করছেন, কিন্তু মনকে এখনও শান্ত করেতে পারেননি বলেও জানান তিনি।

জীবন নিয়ে এই মুহূর্তে কী করা উচ্চিত, সে বিষয়ে ধোঁয়াসা লাগছে ইরফানের। তিনি জানান, তার শরীর স্বাস্থ্য নিয়ে কোনও খবরে কান দেবেন না। যতক্ষণ না পর্যন্ত সেই খবরটা তার কাছ থেকে আসছে, ততক্ষণ গুজবে কান দেবেন না।এই মুহুর্তে ইরফান খানের কেমোথেরাপি চলছে। ক্যান্সার তাকে জীবনের এক কোনায় দাঁড় করিয়ে দিয়েছে, এমনই বললেন তিনি।
বিমর্ষ ইরফান খান বলেন, লড়াইটা শক্ত, মন বলছে আমার আয়ু আর মাত্র কয়েক মাস।
স্নায়ুর ক্যান্সার (নাম-নিউরো এন্ড্রক্রাইন টিউমার)-এ আক্রান্ত বলিউড অভিনেতা। ‘বিরল ক্যান্সারে’ আক্রান্ত ইরফানের লন্ডনেই চলছে চিকিৎসা।

No comments:

Post a Comment

Post Top Ad