যৌনপল্লীতে চাকরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

যৌনপল্লীতে চাকরি

যৌনপল্লীতে চাকরি, যোগ্যতা স্নাতক ডিগ্রি
বার্লিন, ০২ এপ্রিল- যৌনপল্লীর জন্য একজন দক্ষ কর্মী আবশ্যক। তার দায়িত্ব হবে পল্লীর সুযোগ-সুবিধা যাচাই করে মানোন্নয়নের ব্যবস্থা করা। আর এজন্য বিজ্ঞপ্তি দিয়েছে জার্মানির একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বার্লিন ভিত্তিক ওয়েবসাইট কাউফমিচ.কম নামের ওই ওয়েবসাইটটিতে 'ব্রোথেল টেস্টার' নামের ওই পদে আবেদনের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যৌনপল্লীতে আগে থেকেই আসা-যাওয়ার বিষয়টিকে বিশেষ যোগ্যতা হিসেবে বলা হয়েছে।
বিজ্ঞাপনে জানানো হয়, এই পদে নির্বাচিতদেরকে যৌনপল্লীর সুযোগ-সুবিধা, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং যৌনমিলনের নিরাপত্তা সম্পর্কিত তথ্য তুলে ধরতে হবে। কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই তাকে এই তথ্য তুলে ধরতে হবে, যেটা করতে গিয়ে তাকে যৌনকর্মীদের সঙ্গে মিলনও করতে হবে।
ওয়েবসাইটটির প্রোডাক্ট ম্যানেজার বেন সংবাদ সংস্থা সিএনবিসি-কে ইমেইলের মাধ্যমে জানান, কাউফমিচ যৌনপল্লীর মানোন্নয়নই তাদের মূল উদ্দেশ্য। তিনি আরো বলেন, জার্মানিতে যৌন ব্যবসার সম্পূর্ণ বৈধতা থাকলেও অনেক যৌনপল্লীর মান ভালো না। আমরা যৌনপল্লীর খদ্দেরদের পরামর্শদাতা হিসেবে কাজ করতে চাই। এতে কাউফমিচের গ্রাহকরা সেখানে যাওয়ার আগেই তার মান সম্পর্কে অবগত হতে পারবেন, ঠিক যেমনটি আপনি হোটেল বুক করার আগে অনলাইনে সেটির মান সম্পর্কে জেনে থাকেন।
বেন আরও বলেন, চাকরিটি যেহেতু যৌনপল্লীর মান পরীক্ষার সুতরাং যৌনকর্মীর সঙ্গে মিলন এই কাজেরই একটি অংশ। কাউমচি.কম-এর ওই চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন এবং যৌনপল্লীতে আসা-যাওয়া এবং এসকর্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
স্বাস্থগত কোনো সমস্যা না থাকা এবং জার্মান এবং ফ্রান্স ভাষাও জানতে হবে আগ্রহী প্রার্থীকে। বেন বলেন, এ পর্যন্ত এ পদের বিপরীতে ১৫০ টি আবেদন পত্র জমা পড়েছে যাদের বেশিরভাগ আবেদনকারীই জার্মান নাগরিক।
সূত্র: হাফিংটন পোস্ট। 

No comments:

Post a Comment

Post Top Ad