বেশ কিছু দিন ধরেই কাস্টিং কাউচ নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। একের পর এক তারকারা কাস্টিং কাউচ তথা যৌন হেনস্থা নিয়ে মুখ খুলছেন। অধিকাংশ শিল্পী এই বিষয়ে নির্মাতা, প্রযোজকদের বিরুদ্ধে কথা বললেও কেউ কেউ আবার তাদের পক্ষ নিয়েও মন্তব্য করছেন। বিশেষ করে কোরিওগ্রাফার সরোজ খান বলছেন, উঠতি অভিনেত্রীরা কাজের জন্য নিজেদের ইচ্ছাতেই নির্মাতা-প্রযোজকদের সঙ্গে আপত্তিকর কাজে জড়ান।
এদিকে কাস্টিং কাউচ নিয়ে এবার মন্তব্য করলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার মতে বলিউডে কেউ ধর্ষণের শিকার হন না। যা হয়, সব উভয় পক্ষের সম্মতিতে।
রাখি আরো জানান, তিনি যখন বলিউডে স্ট্রাগল করেছেন, তাকেও কাস্টিং কাউচ-এর সম্মুখীন হতে হয়েছে। তার মতে, এখানে যৌনতা নিয়েও দুর্নীতি চলে। কিন্তু তিনি তার প্রতিভার জোরেই জায়গা করে নিয়েছেন বলে তার দাবি।
বলিউডে কাজ করতে আগ্রহী উঠতি নায়িকাদের উদ্দেশ্যে রাখি বলেন, ধৈর্য ধরতে হবে এবং কোনো প্রলোভনে পা না দেওয়া যাবে না।

No comments:
Post a Comment