মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক সুড়সুড়ির ব্যাখ্যা জয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক সুড়সুড়ির ব্যাখ্যা জয়ের


মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দিচ্ছেন, তাঁর ধোঁকাবাজি রাজ্যের মানুষ বুঝে গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা দলে দলে ভারতমাতার জয় বলে বিজেপি পতাকা হাতে নিয়ে বিজেপিতে আসছেন। সাম্প্রদায়িকতার সুড়সুড়ির ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপি দাপুটে রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেল প্রথমে মুসলিম মেয়েদের দিয়েছেন, ইমাম ভাতা দিচ্ছেন , দুর্গাপুজোর ভাসান বন্ধ করে মহরম পালন এইগুলো কি সাম্প্রদায়িকতা নয়? প্রশ্ন বিজেপি নেতার। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী ৯৭ প্রকল্প করেছেন তাঁর সব প্রকল্পের উদ্দেশ্য তিনি একটাই বলেন গরীব মানুষদের ভালো করা। প্রকল্পের ৩৫ টা হিন্দু পেলে , ৩০ টা মুসলিমরাও পান। জয় বলেন, বিজেপি রাজ্যে আসলে দেখিয়ে দেবে একসঙ্গে মহরম, দুর্গাপূজা ভাসান সবই সুন্দর ভাবে করা যায়। কোনও ধর্মীয় দিন একদিনে পড়লে সবটাই সুন্দর, সুষ্ঠুভাবে পালন করা হবে। তবেই তাকে প্রশাসন বলবে।

সোমবার বিজেপির এক জনসভা থেকে জয় বলেন, মোদীজির আসন্ন প্রকল্প দেশের সব পরিবারে দুটো ছেলে মেয়ের বেশি না, এই প্রকল্প প্রথমে কড়া হলেও পরে এর ফল সবাই বুঝতে পারবেন বলে দাবী জয়বাবুর। মোদীজির একের পর এক প্রকল্পের অর্থই 'সবকা সাথ, সবকা বিকাশ'।

No comments:

Post a Comment

Post Top Ad