চাঁদনী,দিঘা: নাগালে থেকেও অধরা ছিল।দুশ্চিন্তায় ছিলেন মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, লঞ্চ-ট্রলারের মালিক সকলেই।মরশুমে পাতে না পেয়ে হতাশ হয়েছিলেন বাঙালিরা। অবশেষে স্বস্তি। নিম্নচাপের দুর্যোগ থামতেই মঙ্গলবাই বিপুল পরিমাণ ইলিশ উঠল দিঘায়। শতাধিক লঞ্চ-ট্রলারে ১০০ টনেরও বেশি ইলিশ উঠেছে এদিন। যা এ বছরের রেকর্ড। মৎস্যজীবী সংগঠন দিঘা ফিসারমেন এন্ড ফিশ ট্রেডার্স এসোসিয়েশনের পক্ষে পরিচালক নবকুমার পয়ড়া জানিয়েছেন এ কথা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন আরও বেশি পরিমাণ ইলিশ আমদানি হবে।
রেকর্ড সংখ্যক ইলিশ ওঠায় ইলিশের আকাল মিটবে রাজ্যজুড়ে। দামও আরও সস্তা হওয়ারই সম্ভাবনা ৷ যা মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য অবশ্যই সুখবর ৷ এদিন দিঘা মোহনার পাইকারি মাছের দাম ছিল ৪০০-৫০০ গ্রাম ওজনের গুলো ৩০০-৩৫০ টাকা আর তার বেশি ওজনের দাম ছিল ৫০০-৫৫০ মধ্যে।
জুলাই মাসের মাঝামাঝি সময়ে থেকে লাগাতার নিম্নচাপ তৈরি হওয়ায় সঙ্কটে পড়েছিলেন মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ীরা। মাছের আকাল তৈরি হয়েছিল সর্বত্র। আর এই পরিস্থিতিতে ইলিশের ঝাঁক ওঠায় খুশি মৎস্যজীবীরা।
দিঘা ফিসারমেন এন্ড ফিশ ট্রেডার্স এসোসিয়েশনের পক্ষে পরিচালক নবকুমার পয়ড়া বলেন," ইলিশ নাগালে থাকলেও আমরা ধরতে পারিনি।নিম্নচাপের দুর্যোগের কারণে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে মৎস্য শিকার বন্ধ ছিল। কয়েকদিন আগে আবহাওয়া অনুকূলে হতেই সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা।পরিবেশ এখন ইলিশ উপযোগী।

No comments:
Post a Comment