ব্রেকিং: মা হচ্ছেন কঙ্গনা! না বাবা নেই! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 August 2018

ব্রেকিং: মা হচ্ছেন কঙ্গনা! না বাবা নেই!


‘মনিকর্ণিকা’ এবং ‘মেন্টাল হ্যায় ক্যা’-র শুটিং করছেন কঙ্গনা রানাওয়াত। ‘মনিকর্নিকা’-র শুটিং বেশ কিছুটা এগিয়ে গেলেও, এখনও শেষ হয়নি ‘মেন্টাল হ্যায় ক্যা’র শুটিং। ফলে, এই মুহূর্তে বেজায় ব্যস্ত বলিউড ‘কুইন’। কিন্তু, জানেন কি শত ব্যস্ততার মধ্যেও এবার মা হচ্ছেন কঙ্গনা।

অবাক লাগছে শুনে? ভাবছেন, সুস্মিতা সেন, রবিনা ট্যান্ডনের মত এবার কি কঙ্গনাও ‘সিঙ্গল মাদার’ হতে চাইছেন?

ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। কঙ্গনা রানাওয়াত মা হচ্ছেন ঠিকই, কিন্তু, রিয়েল লাইফে নয়। সিনেমার পর্দায় মা হচ্ছেন বলিউড ‘কুইন’।

জানা যাচ্ছে, পরিচালক অশ্বিন আইয়ার তিওয়ারির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন কঙ্গনা। একজন কবাডি খেলোয়াড় এর জীবনের উপর নির্ভর করে সিনেমা তৈরি করবেন অশ্বিন আইয়ার তিওয়ারি। আর এই সিনেমাতেই একজন কবাডি খেলোয়াড় থেকে বিবাহিত মহিলা এবং তারপর একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। এই প্রথম কোনও সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে।

জানা যাচ্ছে, ‘মেন্টাল হ্যায় ক্যা’র শুটিংয়ের মাঝেই অশ্বিন-এর সিনেমার শুটিং শুরুর তোড়জোড় শুরু করে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। তবে কবে থেকে এই সিনেমার শুটিং শুরু হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে করিনা কাপুর খানের ‘ভিরে দি ওয়েডিং’ এর অভিনেতা সুমিত ব্যাসকে দেখা যাবে এই সিনেমায়। অশ্বিন এর সিনেমায় কঙ্গনার সঙ্গেই স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সুমিতকে।

এদিকে সম্প্রতি আদিযোগী শিব দর্শনে কয়েম্বাত্তুরে হাজির হন কঙ্গনা রানাওয়াত। সেখানে পূজা অর্চনা সেরে মুম্বাইতে ফেরেন ‘কুইন’। কিন্তু, মুম্বইতে ফেরার কয়েকদিনের মধ্যেই আবার ছত্তিশগড়ে যান কঙ্গনা। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং এর সঙ্গে দেখা করতেই সেখানে হাজির হন কঙ্গনা। শুধু তাই নয়, ছত্তিশগড়ে হাজির হয়ে সেখানকার মুখ্যমন্ত্রী রমন সিং এর সঙ্গে রাইপুরে হাজির হন কঙ্গনা। এরপর সেখানকার মহিলা পুলিশ কর্মীদের সঙ্গেও দেখা করেন বলিউড অভিনেত্রী। সেই সঙ্গে কঙ্গনা আরও দেখা করেন মুখ্যমন্ত্রী রমন সিং এর স্ত্রী বিনা সিং এর সঙ্গেও।

এসবের মাঝেই বন্ধু প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়েও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন কঙ্গনা। তিনি জানান, বিয়ে নিয়ে প্রিয়াঙ্কা তাকে কিছুই বলেননি। বিষয়টি নিয়ে তিনি অসন্তুষ্ট নিয়েও মন্তব্য করেন কঙ্গনা।

কিন্তু, শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকে ফোন করে, তার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন কঙ্গনা। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা খুব খুশি বলেও, তার সঙ্গে কথা বলার পর জানিয়েছেন কঙ্গনা।

No comments:

Post a Comment

Post Top Ad