লাইসেন্স ছাড়া বাইক নয়! বিপাকে মোটরসাইকেল বিক্রেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 August 2018

লাইসেন্স ছাড়া বাইক নয়! বিপাকে মোটরসাইকেল বিক্রেতা


অর্ক রায়, মালদা : মালদায় মোটর বাইক বিক্রেতাদের নয়া সংগঠন।  সম্প্রতি রাজ্য সরকারের জাড়ি করা নয়া ফরমানে বিপাকে পরেছে মালদা জেলার মোটরসাইকেল ব্যবসায়ীরা। ফরমানে বলা হয়েছে, নতুন মোটরসাইকেল কিনতে হলে ক্রেতাকে লাইসেন্স নিয়ে আসতে হবে। সমস্যা এখানেই শেষ নয়, লাইসেন্স নিয়ে দেখা করতে হবে জেলার আরটিও সাহেবের সাথে। তিনি অনুমতি পত্র দিবেন, তবেই মোটরবাইক ক্রেতাকে গাড়ী দিতে পারবেন ব্যবসায়ীরা।

এই নয়া ফরমানে অস্বাভাবিক হারে মোটরসাইকেল বিক্রি কমেছে জেলায়। এই সমস্যা মোকাবিলায় একত্রিত হলেন জেলার মোটরসাইকেল ব্যবসায়ীরা। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহযোগিতায় গড়ে উঠলো মোটরসাইকেল ব্যবসায়ীদের নয়া সংগঠন মালদা অটো মোবাইল ডিলার এস্যোসিয়েশন। মঙ্গলবার রাতে মালদা শহরের এক বিলাস বহুল হোটেলে আনুষ্ঠানিক ভাবে নতুন সংগঠনের সূচনা করেন বণিক সংগঠনের সম্পাদক জয়ন্ত কুন্ডু। এই নতুন কমিটির সভাপতি রনজিৎ মুসাদ্দি, সহ-সভাপতি অরুন মহেশ্বরী, সম্পাদক বিক্রম শর্মা, সহ-সম্পাদক সুনীল আগারওয়াল, হিসাব রক্ষক রোহিত চিতলাঙ্গিয়া, সহ হিসাব রক্ষক নবীন আগারওয়াল।

No comments:

Post a Comment

Post Top Ad