গৃহবধূ খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতের নাম কৃষ্ণা হালদার (২৫)। স্বামীর নাম সুজয় কর্মকার।জানা গেছে, সুজয় দোকানে কাজ করত। বাড়ি রাধানগর। মৃতার বাড়ি ফুলেরহাট। ৬ বছর আগে বিয়ে হয় ওই দম্পতির।দেখাশোনা করে বিয়ে হয় তাদের।
মৃতের ভাইয়ের বক্তব্য, সোমবার সকালে ভাই তোতন হালদারকে ফোন করে ডাকে ৯.৪৫ নাগাদ। দিদির বাড়ি যাওয়ার পথে ৩ বার ও বাড়ির সামনে গিয়ে ২ বার ফোন করে। কোনও সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে ভাই। দেখে দিদির ঝুলন্ত দেহ। জামাইবাবু সুজয় কর্মকার কিছুসময় আগে বাড়ি থেকে বের হয়ে যায় বলে প্রতিবেশীদের বক্তব্য। তার উপর শ্বশুর বাড়ির লোক অত্যাচার করত বলে অভিযোগ।পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment