সাঁপুড়ে । তবে বাবুরাম সাঁপুড়ে নয় । বুঁজরুক সাঁপুড়ে । বিন নেই । দূর-দূরান্ত গাঁয়ে পাড়ি দেওয়ার জন্যে একটা স্কুটি আছে । আর আছে ঝাঁপি ভর্তি বেশ কয়েক প্রকারের জ্যান্ত সাপ । সাপ ধরেন না । ধরা সাপ দেখিয়ে লোক ঠকিয়ে অর্থ উপার্জন করেন। সম্পদ লুঠ করেন। এমনকি সুযোগে অসহায় নারীর সম্ভ্রম নিয়েও নাকি টানাটানি করেন, এমনটাই অভিযোগ । এমন এক সাপুড়ে কে জনতা ধরে ফেলে বনগাঁর গাঁধীপল্লীর কাছে এসবিআই ব্যংকের সামনে।
ক্ষোভের বসে চলে বেদম প্রহার । সেখানেও বিপত্তি। মার খেতে খেতেও কোনো মতে ঝুলি থেকে সাঁপুড়ে সাপ বের করে আর ভয় দেখায় । নিজেকে নির্দোষ প্রমান করতে চেষ্টা করে ওই সাপুড়ে । কখনো আবার সাপ গলায় জড়িয়ে নেয় । বলে, সামনে গেলেই মারণ ছোবল । সাপ ছোবল দিতে চাইছে মানে সে কিছু করেনি । অবস্থা সামলাতে বেগতিক উপস্থিত পুলিশ । বনগাঁ থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে বেশ কিছুক্ষনের প্রচেষ্টায় সাঁপুড়েকে কোনোমতে ধরে থানায় নিয়ে যায় ।গন প্রহারে আহত হয়ে বনগাঁ হাসপাতালে ভর্তি হয় সে.সাপ গুলো বন দফতরের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে বনগাঁ থানা।

No comments:
Post a Comment