স্নেহা চক্রবর্তী ,বীরভূমঃ ধর্ষণের জেরে অভিযুক্তর যাবজ্জীবন দিলো সিউরি জেলা আদালতের বিচারক সঙ্গে নির্যাতিতাকে অভিযুক্ত তিন লক্ষ টাকা ক্ষতি পূরণ দেওয়ার আদেশ।
আদালত সূত্রে জানা গিয়েছে, রাজনগর থানা এলাকার প্রশান্ত বাগদির বাড়িতে টিভি দেখতে যেতো এক নাবালিকা । মাঝে মাঝে ওই বাড়ীর কাজও করতো ওই নাবালিকা । গত ৫ই আগষ্ট ২০১৫ প্রশান্তর বাড়িতে কেউ ছিলো না সেই সময় তার ফাঁকা বাড়িতে প্রশান্ত ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ । কয়েক মাস যেতে ওই নাবালিকা অন্তসত্তা হয়ে পরে । সমস্ত বিষয় বাড়িতে সে জানায় । রাজনগর থানায় প্রশান্তর নামে অভিযোগ দায়ের করেন পরিবার । কিন্তু দেরি হয়ে যাওয়ায় তার মেডিকেলে কোন প্রমাণ পাওয়া যায়নি ।মামলা চলা কালীন পরবর্তী কালে তার সন্তান হয় । আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করলে তাতে দেখা যায় ওই সন্তান প্রশান্তর । সাক্ষ্য গ্রহণের শেষে বিচারক প্রশান্ত কে দোষী প্রমাণ করে এবং শনিবার তার সাজা ঘোষণা করেন । যাবজ্জীবন সশ্রম কারা বাস ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ । অনাদায়ে আরো দুই বছরের কারা বাস । সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে ওই নির্যাতিতাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

No comments:
Post a Comment