স্নেহা চক্রবর্তী, বীরভূম: উন্নত মানের ধান রোপন যন্ত্রের ব্যবহারে এক দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো কৃষি দফতর । শনিবার সিউরি হাটজন বাজার জেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে হাতে কলমে এই মেশিন চালিয়ে প্রশিক্ষণ দিলো রাজ্য কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী । তিনি জানান এই উন্নত ধরনের যন্ত্র দিযে খুব কম খরচে চাষ করতে পারবে কৃষকরা। জেলার তিনটি মহকুমায় দুটি করে এই উন্নত ধরনের যন্ত্র দেওয়া হবে কৃষি দফতর থেকে ।
সেই যন্ত্র মহকুমার কৃষক রা বিনা মূল্যে ব্যবহার করতে পারবে । পাসাপাশী কেউ যদি এই মেশিন কিনতে চায় তাকে ৪০ শতাংশ ভুর্ত্কীতে ওই মেশিন দেওয়া হবে । এই ধরনের উন্নত মানের যন্ত্র পেয়ে খুশি জেলার কৃষকরা ।


No comments:
Post a Comment