সল্লু নয় লুলিয়ার সাথে জুটি করছেন রণদীপ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

সল্লু নয় লুলিয়ার সাথে জুটি করছেন রণদীপ?

সালমান নয় লুলিয়ার সাথে জুটি করছেন রণদীপ?
ইউক্রেনের মডেল ও উপস্থাপক লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমান খানের প্রেম বলিউডের চর্চিত বিষয়। প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও একই ছাদের নিচেই তাঁদের বসবাস। ভারতে সালমানের বাড়িতেই থাকেন লুলিয়া। কিন্তু এ পর্যন্ত বলিউডে কোনো ছবিতে কাজ করেননি তিনি। এ নিয়ে গুঞ্জনও কম হয়নি। কারণ সালমান বলিউডে অনেককে সুযোগ করে দিলেও লুলিয়াকে এখনো দেননি। যদিও সালমানের ‘রেস থ্রী’ ছবির ‘সেলফিশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন লুলিয়া। এবার তিনি অভিনয়েও পা রাখতে চলেছেন। তবে অভিষেক ছবিতে নিজের বিপরীতে প্রেমিক সালমানকে পাচ্ছেন না লুলিয়া।
জানা যায়, পরিচালক প্রেম সোনির ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন লুলিয়া ভান্তুর। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অ্যাকশন হিরো রণদীপ হুদাকে। লুলিয়ার অভিষেক ছবিতে একেবারে যে সালমানকে পাওয়া যাবে না তা কি করে হয়! নায়ক হিসেবে না থাকলেও ছবিতে নাকি সালমানকে প্রযোজক হিসেবে দেখা যেতে পারে।
বলিউডে লুলিয়ার অভিষেক নাকি এখন সময়ের পালা। শুধুমাত্র ভালো চিত্রনাট্যর অপেক্ষায় আছেন লুলিয়া। তবে এখনও পর্যন্ত ছবির কোনো চিত্রনাট্য চূড়ান্ত হয়নি।
লুলিয়ার বলিউড অভিষেকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সালমান। তবে সলমান নাকি নিজেও নাকি চাইছেন লুলিয়া বলিউডে অভিনয় করুক। ছবির শুটিং-এর স্থান হিসেবে নাকি প্রাথমিকভাবে সমুদ্র তীরবর্তী শহর গোয়াকে বেছে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে ছবি সম্পর্কে বিস্তারিত পরে জানানো জানানো হবে বলে জানা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad