বিভিন্ন বিভাগে বদলির হয়রানি! অনশন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

বিভিন্ন বিভাগে বদলির হয়রানি! অনশন



আসানসোল :গত দুবছরে ৬ বার একাধিক দপ্তরের বিভিন্ন বিভাগে বদলি করে হয়রানি করার প্রতিবাদে ডি এম অফিসের সামনে অনশন করে এক কর্মী।ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলায় ।

জানা গিয়েছে ,শুভঙ্কর ব্যানার্জী নামে এক কর্মীকে গত দুবছরে ৬ বার একাধিক দপ্তরের বিভিন্ন বিভাগে বদলি করে হয়রানি করা হচ্ছে।এই অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসেই অনশনে শুরু করে সে। অনশনরত কর্মী বর্তমানে জেলা শাসক অফিসের কর্মরত রয়েছে।এদিন দুপুর থেকে জেলা শাসক অফিসের ভেতরে নির্জলা অনশন শুরু করেছে। এখনও পর্যন্ত চলছে তার অনশন। অনশনরত ওই কর্মীর দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে ২০১২ সালে চাকরির নিয়োগ পত্র দিয়েছেন। তার অভিযোগ কর্মজীবনে শেষ দুবছর তাকে একাধিক দপ্তরের বিভিন্ন বিভাগে বদলি করে হয়রানি করা হচ্ছে। অথচ অনেকে একি দপ্তরে কয়েক বছর ধরে রয়েছেন। তাঁরই প্রতিবাদে এদিনের অনশনে বলে জানিয়েছেন শুভঙ্কর ব্যানার্জী।

No comments:

Post a Comment

Post Top Ad