আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো বামফ্রন্ট ৷ সোমবার বোর্ড গঠনের পূর্বে স্থানীয় সিটু অফিসে একটি বৈঠক করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক রুনু দত্ত , আভাষ রায় চৌধুরী , গৌরাঙ্গ চ্যাটার্জী ,মঙ্গলা হেমব্রম সহ আরো অনেকে ৷ বৈঠক শেষে একটি মিছিল করে পঞ্চায়েত সদস্যরা আমড়াসোতা পঞ্চায়েত অফিসে গিয়ে প্রিসাইডিং অফিসার দেবশ্রী ব্যানার্জীর তত্বাবধানে বোর্ড গঠন করেন ৷
প্রধান হিসাবে নির্বাচিত হন নিনেষ বাউড়ি ও উপ প্রধান হন মুন্নি বেগম ৷ এদিনের আমড়াসোঁতা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক রুনু দত্ত বলেন , ভোটের দিন রাজ্য শাসকদল ও দুস্কৃতিদের কারচুপি রুখতে যেভাবে গণ প্রতিরোধ গড়ে তুলে এই পঞ্চায়েত বামেদের দখলে রাখা হয় ,তা আগামীদিনে নতুন করে পথ দেখাবে রাজ্যবাসীকে ৷


No comments:
Post a Comment