কোলিয়ারির উৎপাদন ও পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ায়।
জানা গিয়েছে, জামুড়িয়ার ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ার নর্থ সিয়ারশোল খোলামুখ খনির উৎপাদন ও পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ দেখায় কাঁটাগড়িয়া গ্রামের বাসীন্দারা। কাঁটাগড়িয়া গ্রামের প্রায় ২০০ জন গ্রামবাসী এই বিক্ষোভে সামিল হন।
তাদের অভিযোগ, ব্লাস্টিং এর জেরে এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসিএল জমির মালিক না জানিয়ে জমি খনন করছে ।বিক্ষোভকারীরা জানান ইসিএল কে অবিলম্বে ব্লাস্টিং বন্ধ করতে হবে, বেকার যুবকদের কাজে লাগাতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে। কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেয়।ঘটনা স্থলে পুলিশ এলেও দেখা মেলেনি ইসিএলের উচ্চ আধিকারিকদের।

No comments:
Post a Comment