চুরির জিনিস ফেরালো মালদা পুলিশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 17 August 2018

চুরির জিনিস ফেরালো মালদা পুলিশ



অর্ক রায়,মালদা : গত দুই মাস ধরে চুরি হয়ে যাওয়া মোটরবাইক,মোবাইল, সোনা ও চাঁদির গয়না,কম্পিউটারের বিভিন্ন সামগ্রী উদ্ধার করে অভিযোগকারীদের হাতে তুলে দিলেন মালদা পুলিশ সুপার অর্ণব ঘোষ। শুক্রবার বেলা বারোটা নাগাদ, অভিযোগকারীদের হাতে সমস্ত জিনিস তুলে দেওয়া হয়। পুলিশ সুপার ছাড়াও চুরি যাওয়া জিনিস পত্র ফিরিয়ে দেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএসপি বিপুল মজুমদার, ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, পুলিশ অফিসার সত্য ভট্টাচার্য সহ অন্যান্য অফিসার ও প্রাপকরা।


পুলিশ সুপার জানান, গত দুই মাস ধরে শহরের বিভিন্ন প্রান্তে চুরি যাওয়া অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। তল্লাশি করে চুরি যাওয়া ১৮টি মোটর বাইক, একটি টোটো, ১৮টি নামি কোম্পানির মোবাইল, একটি সোনার ও চাঁদির গয়না এবং কম্পিউটারের হার্ডডিস্ক ও রাম উদ্ধার করে অভিযোগকারীদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের প্রতি সাধারণ মানুষের ভরসা অক্ষুন্ন রাখতে পুলিশের এই প্রয়াস।

No comments:

Post a Comment

Post Top Ad