ছবি :বিভাস লোধ
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে কড়া ভাষায় BJP-র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিটিয়ে মারার ঘটনা থেকে রাজ্যের টাকা কেটে নেওয়া বিভিন্ন বিষয় উঠে আসে তাঁর বক্তব্যে। জয়া দত্ত অপসারিত হওয়ার পর থেকে খালি পড়ে দলের ছাত্র সংগঠনের সর্বোচ্চ পদ। আগামী ১৫ দিনের মধ্যে TMCP-র নতুন কমিটি গঠন করা হবে বলে তিনি ঘোষণা করেছেন। এবিষয়ে সিদ্ধান্ত নিতে পুরোনো তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের নিয়ে একটি কমিটি গঠনের কথাও তিনি জানান।
মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি :বিভাস লোধ
আজ সকাল থেকে বিভিন্ন জেলা থেকে TMCP-র কর্মী সমর্থকরা শহরে মিছিল করে মেয়ো রোডে সভাস্থানে আসন। সমাবেশের জন্য কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য :
ছাত্র পরিষদের পুরোনো কর্মীদের নিয়ে একটি কমিটিও করে দিচ্ছি, যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়
আগামী ১৫ দিনের মধ্যে ছাত্র পরিষদের নতুন কমিটি
ছবি :বিভাস লোধ
২০১৯ সালের পর BJP-র মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেবে
অহংকার কোরো না
আমিও একদিন নেতাজির বই পড়তাম
হতাশা কাটাতে আমার কথাঞ্জলি পড়ুন
জীবনে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে
একদিনে ভালো কাজ করা যায় না, সময় লাগে
সবসময় ইতিবাচক ভাবনাচিন্তা করতে হবে
ছবি :বিভাস লোধ
সার্ভিস উইথ স্মাইল
ভালো ভাবব, ভালো করব
সব সময় ভালো চিন্তা কর
আমাদের সবকিছু আছে
হতাশ হতে হবে না
পুলিশের সঙ্গে যোগাযোগ করে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করুক ছাত্র সংসদগুলি
তাঁদের রক্ষা করতে হবে
বাবা-মাকে খুশিতে রেখ
এরাজ্যে যা কাজের সুযোগ রয়েছে তাতে বাইরে ভিক্ষে করতে যেও না কেউ
সমাজের সবার জন্য প্রকল্প রয়েছে, কেউ বাকি নেই
বিনামূল্য চিকিৎসা পাওয়া যায় রাজ্যে
২ টাকা কিলো চাল পাওয়া যায়
জন্ম-মৃত্যু পর্যন্ত এত প্রকল্প কোনও সরকারের নেই
রুপোশ্রী, সবুজশ্রী এত প্রকল্প
এখন কলেজ পর্যন্ত ছাত্রীরা কন্যাশ্রী পাচ্ছে
পিটিয়ে মারার নামে আদিবাসী, সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে
প্রতিদিন মানুষ খুন করছে
BJP ধর্মের নামে অপসংস্কৃতি করছে
বাংলা পথ দেখায়, শান্তির পথ দেখায়, সভ্যতার পথ দেখায়
BJP-র চ্যালেঞ্জ নিচ্ছি, বাংলা ভয় পায় না
এটার আপনার পরিচয়
আগে নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হয়
বাংলা দিয়েই আমরা বিশ্বকে পথ দেখাব
নিজের মাতৃভূমিকে ভুলবেন না
ভারতের প্রতিষ্ঠানগুলিকে শেষ করে দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার
এই তো তোমাদের রাজনীতি
বিদেশ থেকে টাকা এনে ভোট কেনা হচ্ছে
আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যাকে জেলে রেখে দিয়েছিল
ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব BJP-কে
এরা জানে না BJP আগামীদিন থাকবে না
BJP এখন এজেন্সিকে নির্দেশ দিচ্ছে রেড করার জন্য
কেউ প্রতিবাদ করলে জেলে ভরে দেওয়া হচ্ছে
দেশে জঘন্য সরকার চলছে
আমি সেই ছাত্র যৌবন চাই যারা টাকার কাছে মাথা নোয়াবে না
বাংলার মেধা আছে
কুৎসা করলে জবাব দেবে
আমাদের ছাত্র নেতারা জবাব দেবে
ভুল জিনিস মাথায় নেবেন না
রোজ টুইটারে, ফেসবুকে ভুয়ো ছবি দেওয়া হয়
টাকা না কেটে দেখাক, আমাদের টাকা দিতে হবে না
কেন্দ্রীয় সরকার যেন রাজ্যকে বাবার টাকা দিচ্ছে
রাজ্যের টাকা কেটে নিচ্ছে
বিদেশ থেকে টাকা আসছে
এখন টাকা লুটে কাজ করছে
আগে RSS হাফপ্যান্ট পড়ে রাজনীতি করত
অটলজির অস্থি নিয়ে রাজনীতি করছে
এত নির্লজ্জ দল আমি আগে দেখিনি
এসে দেখ একবার, এখানে বাঘের বাচ্চারা বসে আছে
বলছে বাংলায় NRC করবে, আমি বলছি একবার হাত দিয়ে দেখ
দেশের চরিত্র বদলে দেওয়া হচ্ছে
নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে অর্মত্য সেনকে সরিয়ে দেওয়া হয়েছে
জায়গায় নাম বদলে দিচ্ছে
নেতাজি, রবীন্দ্রনাথ, গান্ধিজি, নজরুলের ইতিহাস বদলে দেবে
খাওয়ার অধিকার নেই
মানুষের কথা বলার অধিকার নেই
এটা ইমারজেন্সির ঠাকুরদাদা
সাংবাদিকদের ভয় দেখাচ্ছে, চাকরি খেয়ে নিচ্ছে
ন্যাশনাল চ্যানেলগুলিকে কিনে নিয়েছে
উত্তরপ্রদেশে এনকাউন্টারের নামে যাকে তাকে খুন করছে
মুখে হরি হরি আর পিছনে মানুষ খুন করি
বড় বড় হরিদাস জন্ম নিয়েছে এদেশে
কে কী খাবে তুমি ঠিক করে দেবে?
BJP ঠিক করে দেবে কাকে পুজো করব?
ধর্ম আলাদা আলাদা, উৎসব সবার
BSF-র কাজ পাচার রোখা, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ওদের নয়
টাকা ছড়িয়ে, এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে
CPI(M)-র হার্মাদ আজ হয়েছে BJP-র জল্লাদ
আমি খুনোখুনি চাই না, এটা বরদাস্ত করব না
জঙ্গলমহলের কিছু জায়গায় BJP অশান্তি করছে
আজ রাজ্যের শান্তি বিরাজ করছে
দেশে টাকার দাম কমে গেছে, অশান্তির দাম বেড়ে গেছে
দেশ ভেঙে ফেলার জঘন্য ষড়যন্ত্র চলছে
তৃণমূল ছাত্র পরিষদের পতাকা অনেক দাম
জীবন অনেকদিন পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে
টাকা দিয়ে চরিত্র গঠন হয় না
টাকা-মাটি, মাটি-টাকা
টাকার বিকল্প আছে, জীবনের বিকল্প নেই
নেতাজি টাকা দেখে রাজনীতি করেননি
টাকা দেখে রাজনীতি কোরো না
ভবিষ্যতে তোমরাই পঞ্চায়েত-পৌরসভা চালাবে
কাজই তোমার পরিচয়
লড়াইয়ের সঙ্গে টাকা-পয়সার তুলনা চলে না
যারা লড়াই করেন তাদের কেউ আটকাতে পারে না
জীবনে লড়াইটাই সবকিছু
আমরা কাজ করতাম সেটা সবাই জেনেছিল
আমাদের সময়ে আমরা অত বড় রাজনীতিবিদদের বাড়ি যেতাম না
ভালো কাজ করলে আপনাকে এমনিই লোক ডেকে নেবে
কাজ করতে গেলে লবি করতে নেই
আমার দলের ছাত্র নেতাদের বক্তব্য শুনে ভালো লাগল
সবাইকে আমার অন্তরের অভিনন্দন
সমাবেশে উপস্থিতদের ধন্যবাদ জানাচ্ছি




No comments:
Post a Comment