মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে জয়নগর ২ নং ব্লকের নলগোড়া গ্রাম পঞ্চায়েতে।
জানা গিয়েছে, জয়নগর ২ নং ব্লকের নলগোড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে পঞ্চায়েতের মধ্যে মারামারি শুরু হয় । ঘটনাস্থলে কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে ইএফআর পৌঁছায় । নলগোড়া পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় তৃণমূলের সদস্যরা সিপিআইএম ও বিজেপি জোট প্রার্থীদের উপর হামলা চালায়। সিপিআইএম প্রার্থী বিমল মন্ডলের বাঁ চোখের নিচে ফেটে যায় । জয়নগর ২নং ব্লকের নলগড়া অঞ্চলে ব্যালট পেপার ছিঁড়ে দিয়ে ভোট বানচাল করে দেয়। সিপিএম ৭, বিজেপি ৪, তৃণমূল ৮।

No comments:
Post a Comment