কানে মোবাইল নিয়ে রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হ'ল এক যুবকের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার ভাবতা স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম গৌতম।
জানা গিয়েছে, বেলডাঙা থানার ভাবতা স্টেশন সংলগ্ন বাজারের একটি হোটেলে কাজ করতো ওই যুবক। মৃত ওই যুবকের বাড়ি ইসলামপুরে বলে স্থানীয় সুত্রে জানা যায়। বৃহস্পতিবার সকালে হোটেলের বিশেষ কাজ নিয়ে বেড়িয়েছিল গৌতম নামের ওই হোটেল কর্মী। কাজ সেরে ফেরার পথে কানে হেডফোন দিয়ে ভাবতা স্টেশন থেকে রেল লাইন ধরে হেঁটে আসার সময় লালগোলা গামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের-বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। ঘটনায় পুলিশে খবর দেওয়া হলে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ।

No comments:
Post a Comment