বিভিন্ন দাবিতে শুক্রবার সকাল থেকে মালবাজার মহকুমার বাগ্রাকোট চা বাগানের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে শ্রমিকেরা।
ডানকান্স পরিচালিত বাগ্রাকোট চা বাগানের সমস্যা দীর্ঘ দিনের। বহুবার বাগান কতৃপক্ষে বলেও কোন লাভ না হওয়ায় শুক্রবার চাবাগানের গেটের সামননে বসে পরেন তৃন মুল ইউনিয়নের চা শ্রমিকেরা। দীর্ঘক্ষণ চা বাগানের গেটেই মিটিং করেন তৃন মুলের শ্রমিক সংগঠনের নেতারা।
চাবাগানের মহিলা শ্রমিক চম্পা মঙ্গর, রিমা রাইদের বক্তব্য বাগানের অবস্থা খুব খারাপ। নিয়মিত আমরা বেতন পাইনি। এছারা পুরনো হাজিরা বাকি রয়েছে। নেই হাসপাতালে চিকিৎসক, ঔষধ, স্কুল গাড়ি না থাকায় ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। বাকি রয়েছে গ্যাজুইউটি, প্রভিডেন্টফান্ড। তাই বাধ্য হয়ে এই অবস্থান বিক্ষোভ এ সামিল হয়েছি।
এই চাবাগানের শ্রমিক নেতা প্রেমবল তামাং বলেন, বাগানের এই হালের জন্য মালিক পক্ষই দায়ী। বাগানের এত সমস্যা যে দিন দিন শ্রমিক সংখ্যা ১৫০০ থেকে ৭০০ জন হয়ে গেছে। কাজ করেও শ্রমিকেরা কিছু পায়না। এব্যাপারে বিভিন্ন দপ্তরেও চিঠিপত্র দিয়েও কোন লাভ হয় নি। দিন দিন আরো খারাপ হচ্ছে বাগানের।
অবিলম্বে তাদের দাবি পুরন না হলে বৃহত্তর আন্দলনে নামার হুমকি দিয়েছে শ্রমিকেরা।
জানা গেছে সকাল ৭ টা থেকে বিক্ষোভ এবং অবস্থানে সামিল হয়েছে বাগানের শ্রমিকেরা। শ্রমিকদের দাবি কাজ করেও যদি ন্যায্য পাওনা না পাই তা হলে কাজ করে কি লাভ। মালিক পক্ষ নিজেদের মর্জিমত বাগান চালাচ্ছে। শ্রমিকদের কথা একবারের জন্য চিন্তা করছে না। সাত টা থেকে ১১ টা পর্যন্ত গেট মিটিং এবং বিক্ষোভ কর্মসুচি পালন করে শ্রমিকেরা কাজ যোগ দেন। তবে বাগান কতৃপক্ষ এ বিষয়ে মুখ খুলতে নারাজ।

No comments:
Post a Comment