এটি কোন নাটক সিনেমা কিংবা কল্পকাহিনী নয়, মৃত্যুর পরও এক সঙ্গে থাকার প্রতিশ্রুতি রক্ষা করতেই মৃত প্রেমিকার চিতা ভস্মকে বিয়ে করলেন তাইওয়ানের এক যুবক।
প্রেমিকার হঠাৎ মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন সিঞ্চু গ্রামের বাসিন্দা লাই। সিদ্ধান্ত নেন প্রেমিকার চিতা ভস্মকেই বিয়ে করবেন তিনি। রীতিমত রেওয়াজ মেনে সেটাই করে ফেললেন লাই। চিতাভস্মের ঘটিকে সাজানো হল বিয়ের সাজে।
বিয়েতে আসা অতিথিরা লাইয়ের এ বিয়েতে শুধুই কেঁদেছেন। চোখ মুছে দিয়েছেন লাইয়েরও। আঠারো নভেম্বর ভিডিও প্রকাশের সাইট ইউটিউবে প্রকাশিত হয়েছে সেই বিয়ের ভিডিও। তবে কবে বিয়ে হয়েছে সে বিষয়ে জানা যায়নি কিছুই।
অনেক সময়ই মৃতদেহকে বিয়ে করার কথা শোনা গেলেও চিতাভস্মের ঘটিকে কনের সাজে সাজিয়ে বিয়ে করার ঘটনা সত্যিই বিরল।

No comments:
Post a Comment