বেলদা: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী যুবক।বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির খাকুড়দা এলাকার গাঙ্গুড়িয়ার এর ঘটনা।মৃতের নাম শিবনাথ জানা(২৮)।পারিবারিক কোনো কারণ নিয়ে দিন কয়েক আগে শাশুড়ি ও স্ত্রীর মধ্যে পারিবারিক বচসা হয়।তারপরই শুক্রবার ভোর রাতে দুটো নাগাদ গলায় গামছার ফাঁস জড়িয়ে বাড়ির পিছনে একটি গাছে আত্মঘাতী হন।স্ত্রী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক বচসা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন শিবনাথ বাবু।বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।তদন্তে নেমেছে পুলিশ।
No comments:
Post a Comment