প্রেমের জন্য চুমু, প্রতিবাদ জানাতে চুমু, মরার আগে চুমু, জীবন বাঁচাতে চুমু- চুমোচুমির এমন হাজার ঘটনার খবর জানা আছে আমাদের। কিন্তু ‘চুমুতে বিয়ে ভেঙে যেতে পারে’ এমন অঘটন বোধ হয় এবারই প্রথম।
শুক্রবার এক প্রতিবেদনে এমনই এক ‘বিধ্বংসী’ চুমুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে জানানো হয়, অনলাইনে প্রণয় গড়ে উঠার পর ভারতের আলিগড় নিবাসী বর-কনে পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করে। কিন্তু বিয়ের অনুষ্ঠানে বরকে ভাবি চুমু খাওয়ায় বিয়ে ভেঙ্গে দিয়েছে কনে পক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনেকে মালা পরানোর সময় বরকে তার ভাইয়ের বউ চুমু খান। এরপর তিনি বরকে নিয়ে নাচতে শুরু করেন।
এতে কনেপক্ষ ক্ষিপ্ত হয়ে বিয়ে বন্ধ করে দিলে উভয়পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরে হট্টগোলের মধ্যে বিয়ে বাতিল করা হয় এবং বরকে আটকে রাখেন কনে পক্ষ।
পরের দিন বরের পরিবার গিয়ে তাকে উদ্ধার করে।

No comments:
Post a Comment