আর্জেন্টিনা দল থেকে অবসর নিলেন মেসি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

আর্জেন্টিনা দল থেকে অবসর নিলেন মেসি!






বিশ্বকাপের পর নিজেকে অনেকটা আড়াল করেই রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের পর পাড়ি জমিয়েছেন নিজের ক্লাব বার্সেলোনায়। আর্জেন্টাইন গনমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী এক বছরের জন্য সাময়িক অবসরে আছেন মেসি।

চলতি বছর চারটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী সাত সেপ্টেম্বর গুয়েতেমালার মুখোমুখি হবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর চারদিন পর আমেরিকাতে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা। কিন্তু এই ম্যাচ গুলোতে আর্জেন্টিনার হয়ে দেখা যাবে না মেসিকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম দৈনিক ক্লারিনের তথ্য অনুযায়ী,‘চলতি বছরে জাতীয় দলে ফিরছেন না মেসি। আর্জেন্টিনায় তার ভবিষ্যৎ নিয়ে অনেকটা চিন্তিত মেসি।বছরের বাকি সময়টা তিনি বিশ্রাম নিবেন। তবে এর মানে এই নয় যে তিনি অবসর নিচ্ছেন। কোচের কথাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন প্রয়োজন হবে তখন তাকে ডাকা হবে।’

No comments:

Post a Comment

Post Top Ad