'কংগ্রেসই আমার বউ' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

'কংগ্রেসই আমার বউ'





অনেক আগেই কংগ্রেস পার্টিকে বিয়ে করে ফেলেছেন দলটির সভাপতি রাহুল গান্ধী। তাই নতুন করে আর বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে নেই তার! হায়দরাবাদে দু’দিনের সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বললেন রাহুল গান্ধী। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকরা তাকে বিয়ে করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। এসময় তিনি বলেন, ‘আমি কংগ্রেস পার্টিকে বিয়ে করেছি। তাই অন্য কোনো বিয়ের পরিকল্পনা নেই।’

হায়দরাবাদে তিনি স্থানীয়, দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় সমমনা দলগুলোর সঙ্গে জোট করতেও বলেছেন নেতাদের। তিনি বলেন, এই সরকারের একাধিক ব্যর্থতা রয়েছে। নোট বাতিল, জিএসটি, ব্যাংক ঋণ দুর্নীতি, কৃষকদের প্রতিশ্রুতি রক্ষা, বছরে দুই কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে মোদি সরকার।

No comments:

Post a Comment

Post Top Ad