অর্ক রায়, মালদা : মালদা জেলায় ১৪৬ টি ত্রিশঙ্কু পঞ্চায়েত বোর্ড গঠনের ক্ষেত্রে তৃণমূলকেই সমর্থন করার সিদ্ধান্ত নিল মালদা জেলা কংগ্রেস। নির্বাচনের আগে সিপিএমের হাত ধরেছিল কংগ্রেস। কিন্তু এবারে বিজেপি কে রুখতে সিপিএম নয়, জেলার ত্রিশঙ্কু পঞ্চায়েত বোর্ড গঠনে সাম্প্রদায়িক দল কে আটকাতে তৃণমূল সহ ধর্মনিরপেক্ষ দল কে সমর্থন জানানোর কথা লিখিতভাবে জানিয়েছে কংগ্রেস।
লোকসভা নির্বাচনের আগে মালদা জেলা কংগ্রেস এর সভানেত্রী মৌসম বেনজির নূর এই সিদ্ধান্ত ঘিরেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে। সাংসদের এই সিদ্ধান্ত , দলবদলের জল্পনাও উষ্কে দিয়েছ। যদিও মালদা জেলা কংগ্রেসের সভানেত্রী এই সিদ্ধান্তের নিচুতলার কংগ্রেস কর্মীদের একটা বড় অংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া রয়েছে। তাদের বক্তব্য পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাস ,পুলিশ দিয়ে ভয় দেখানো, ভোট লুট এসবই করেছে তৃণমূল তাই এখন সেই তৃণমুলকেই সমর্থনের বার্তা, মন থেকে মেনে নেওয়া কখনোই সম্ভব নয়।
এ ব্যাপারে সভানেত্রী মৌসম নুরের বক্তব্য, "বিজেপির মত সাম্প্রদায়িক দল কে আটকানোই এখন আমাদের একমাত্র লক্ষ্য। তাই সেই বার্তাই বিভিন্ন স্তরে লিখিতভাবে দেওয়া হয়েছে। মালদা জেলার গঠনের ক্ষেত্রে সাম্প্রদায়িক বিরোধী দলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।" এ ব্যাপারে জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথাও স্বীকার করেছেন তিনি।
তবে সভানেত্রী যে কথাই বলুন না কেন, এর পেছনে কিন্তু অন্য অংক দেখছেন জেলার রাজনৈতিক মহল, জেলার রাজনৈতিক শিবিরে র অনুমান আগামী ৩ রা সেপ্টেম্বর কলকাতায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মৌসমের বৈঠক হওয়ার কথা রয়েছে। জেলার অন্য এক সাংসদ মামা আবু হাসেম খান চৌধুরী কিছুদিন আগেই কলকাতায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। এরপর মালদায় তৃণমূলকে সমর্থন করার প্রতিশ্রুতি। মামা-ভাগ্নির নানা পদক্ষেপই তাদের দলবদলের জল্পনাকে বাড়িয়ে তুলছে। যদিও এ ব্যাপারে মৌসম নুর এর বক্তব্য, কংগ্রেস ছেড়ে যাওয়ার কোন সম্ভাবনাই নেই ,রাজনৈতিক ফায়দা তোলার জন্যই জেলায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য ,মালদা এখন দ্রুত জমি তৈরি করছে বিজেপি ।পঞ্চায়েত নির্বাচনে তারা উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে। ফলে লোকসভা ভোটের আগে যথেষ্টই অস্বস্তিতে রয়েছে কংগ্রেস। এই অবস্থায় ত্রিশঙ্কু পঞ্চায়েত ভোট গুলির দখল নিতে, বিজেপি কে বাদ দিয়ে তৃণমূলকে সমর্থন করার সিদ্ধান্তে যথেষ্টই স্বস্তিতে জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত জেলা সভাপতি দুলাল সরকার জানিয়েছেন বিজেপি কে রুখতে কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত । জেলার বিভিন্ন ত্রিশঙ্কু পঞ্চায়েত ভোট গঠনের ক্ষেত্রে কংগ্রেসের সাহায্য পেয়েছেন তারা।
মালদা জেলায় কংগ্রেস নেতৃত্বের তৃণমূলকে সমর্থন করার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। তাদের বক্তব্য বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে কংগ্রেসের লড়াই চলছে। কিন্তু বাংলার ক্ষেত্রে, বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস ও সমান বিপদজনক। কারণ ,এখানে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। প্রতিনিয়ত ও কংগ্রেসকে ভাঙছে। এই ধরনের একটা দলকে সমর্থন করার কোন অর্থ হয় না।
তবে কংগ্রেসের জেলা নেতৃত্ব তৃণমূল কে সমর্থন করার সিদ্ধান্ত জানালেও, এই সিদ্ধান্তের সঙ্গে কোন অবস্থাতেই একমত হতে পারছেন না মালদা জেলার কংগ্রেসের কর্মীদের একটা বড় অংশ। আগের বক্তব্য যে দলের সঙ্গে আমরা এতদিন লড়াই করে এসেছি, যারা নির্বাচনের আগে আমাদের বিভিন্নভাবে হেনস্থা করেছে মিথ্যে মামলা দিয়েছে মারধর এমনকি খুন পর্যন্ত করেছে আমাদের কর্মীদের, লুট করেছে গণতন্ত্র। গনি খান চৌধুরী অনুগত সৈনিকদের পক্ষে কখনই সেই দলকে কোন অবস্থাতেই সমর্থন করা সম্ভব নয়। তাই ওমর বাঁধছেন তারাও।


No comments:
Post a Comment