উলঙ্গ হয়ে দৌড়ে ইতিহাসে জায়গা করেছিল মাইকেল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 August 2018

উলঙ্গ হয়ে দৌড়ে ইতিহাসে জায়গা করেছিল মাইকেল





টিভি সেট কিংবা গ্যালারিতে বসে মনের আনন্দে প্রিয় দলের খেলা দেখছেন। হঠাৎ দেখলেন যে মাঠের ভিতর ঢুকে গেল একজন দর্শক ব্যাপারটা আপনাকে বিরক্তিকর অনুভুতির জন্ম দিবে। কিন্তু দর্শকটি যদি উলঙ্গ হয় তবে ???? তাহলে এটা আপনাকে বিরক্তির সাথে সাথে বিব্রতকর পরিস্থিতে ফেলবে! এমনই এক ঘটনা ঘটে ছিল লর্ডসে আজ থেকে ৪৩ বছর আগে লর্ডসে প্রথমবারের মত এইরকম বিব্রতকর অভিজ্ঞতা অর্জন করে মাঠের দর্শক খেলোয়াড় সহ সবাই। মাইকেল এঞ্জেলো নামের এক দর্শক মাঠে উলঙ্গ হয়ে দৌড়াতে থাকেন। ব্রিটেনে খেলার মাঠে ‘স্ট্রেকিংয়ের’ ঘটনাই এটাই ছিল প্রথম।


‘স্ট্রেকিং’ হল উলঙ্গ হয়ে জনসম্মুখে দৌড়ানো। এই দৌড়ানোর কারণ অনেক গুলো হতে পারে । নিজেকে সকলের সামনে উপস্থাপন করা, প্রতিবাদ ভাষা হিসেবে, নিছক মজা করা বা সকলকে বিব্রত করা। ১৯৭৫ সালের ৪ঠা আগস্ট ইংল্যান্ডের লর্ডসে মর্যাদার টেস্ট লড়াই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ‘এশেজ’ এর ৪র্থ দিনের খেলা চলছিল। বিকেলের দিকে মাইকেল এঞ্জেলো উইকেট কিপারে সামনে দিয়ে স্ট্যাম্পের উপর দিয়ে লাফিয়ে এগিয়ে যান। এরপর পুরো পিচ কাভার করে বোলিং প্রান্তের স্ট্যাম্পের উপর দিয়ে চলে যান। তখন অনেকে অবাক শুধু হন পড়েছিলেন বিব্রতকর অবস্থায়। কারন মাইকেল এঞ্জেলো বিবস্ত্র বা উলঙ্গ অবস্থায় মাঠে দৌড়িয়েছিলেন। লর্ডস সহ পুরু ব্রিটেনে খেলার মাঠে প্রথম ঘটনা এটি। অনেকে বলেন যে ক্রিকেট ইতিহাসে ‘স্ট্রেকিং’ এর ঘটনা এটাই প্রথম।

মাইকেল এঞ্জেলো ছিলেন ‘বিপি’ নামের তেলবাহী বাণিজ্যিক জাহাজের একজন পাচক বা রন্ধন শিল্পী। তিনি ও তার বন্ধু জাহাজ থেকে ছুটি পেয়ে টেস্ট ম্যাচ দেখতে এসেছিলেন। মূলত উলঙ্গ হয়ে দৌড়ানোর পিছনে একটা সুনির্দিষ্ট কারণ ছিল। ইংল্যান্ড অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচটি ড্রয়ের দিকে গরাচ্ছিল যা একঘেয়ে লাগছিল তাই সবার দৃষ্টি অন্য দিকে আনতে কিছু লোক বাজি ধরেছিল। উলঙ্গ হয়ে দৌড়ানোর জন্য সে ২০ ইউরো ও কয়েক ক্যান বিয়ারের বাজি ধরেছিলেন অস্ট্রেলিয়ান দর্শকদের সাথে। সেইসময় ২৪ বছরের যুবক মাইকেল বাজিটি চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং সেই দুঃসাহসিক কাজ করে ফেলেন।

তাকে পরবর্তী সময়ে জিজ্ঞেসা করা হয়েছিল কিভাবে করলেন আপনি এই কাজটি। উত্তরে বলেছিলেন,‘আমার মনে আছে আমি এলেন নট এবং ডেভিড স্টেলকে পিচে দেখতে পাচ্ছিলাম। আমার তেমন কোন প্ল্যান ছিল না, শুধু দৌড়িয়েছি। যখন আমি উইকেটের সামনে আসলাম আমি এর উপর দিয়ে লাফ দিলাম কিন্তু এটা আমার এই উদ্দেশ্য ছিলনা। আমি নিজেও জানিনা কিভাবে এতদুর পৌঁছলাম।

আমি টাকা কামাই করতে এই কাজ করি নি। এই কাজ করতে কোন টিভি রিপোর্টার বা সাংবাদিকের কাছ থেকে টাকা নেই নি। আমি দৃস্টি আকর্ষণ করতে আমার সহচরদের সাথে এই বাজি ধরেছিলাম। তার উলঙ্গ হয়ে বা হাত উচিয়ে উইকেটের উপর দিয়ে লাফ দেয়ার দৃশ্য বিশ্বব্যাপী টিভিতে ও পত্রপত্রিকায় ফলাও ভাবে প্রচার হয়। একদিনেই সে বিখ্যাত হয়ে যান।

অবশ্য দৌড়ানোর কিছুক্ষণের ভেতর তাকে পুলিশ ধরে নিয়ে যায়। তাকে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাওয়া হয়। তখনও ঘটে ছিল এক মজার ঘটনা। ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞেস করেছিল, ‘কত টাকা বাজি ধরে ছিলেন?’ উত্তরে বলেছিলেন ‘২০ ইউরো’ ম্যাজিস্ট্রেট তখন বলেছিলেন, ‘তাহলে আপনাকে ২০ ইউরোই জরিমানা করা হলো!’২০ ইউরো মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।


সবচেয়ে মজার বিষয় তার এই উলঙ্গ হয়ে দৌড়ানোর ছবিটি এতো বেশি আলোড়ন সৃষ্টি করে যে দ্যা ডার্ক ওয়ার্থ লুইস মেথডের ক্রিকেট নিয়ে মিউজিকাল এলবাম ‘স্টিকি উইকেটস ’ এর কাভার পিকচারে এই ছবিটি ব্যবহার করা হয়।

এঞ্জেলো আসলেই একজন ক্রিকেটপ্রেমী লোক। এই ঘটনার পরের মাসেই তিনি সেন্ট জন স্টেডিয়ামে এশেজের ম্যাচ দেখতে চেয়েছিলেন। তবে ছুটি না পাওয়ায় তিনি আসেন নি। এরপর ৬ বছর জাহাজে কাজ করেছিলেন তিনি। ২০১৩-১৪ সালে এশেজ চলাকালীন সময় ইংল্যান্ডের জনপ্রিয় পত্রিকা ‘ডেইলি মিরর’ এ তাকে সাক্ষাৎকারের জন্য আনা হয়েছিল। তবে সবাইকে বলে তিনি আর কোন দিন মাঠে উলঙ্গ হয়ে দৌড় দেন নি। তিনি এক বার শুধু মাত্র একবারই দৌড়ে ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad