আসানসোল :আবারও জামুড়িয়ায় থেকে গাঁজা উদ্ধার করা হয়। এর আগেও জামুড়িয়ার বিভিন্ন জায়গা থেকে গাঁজা এবং পাচারকারীদের গ্রেফতার করা হলেও তার কোনও ফল হয়নি।গোটা জামুরিয়া জুড়ে চলছে গাঞ্জা ড্রাগসের মতো কারবার ।ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ।
জানা গেছে, শনিবার জামুরিয়া নিঘা এলাকায় ছাপা মেরে একটা পরিতক্ত বাড়ি থেকে বস্তাবন্দী ২৫ কিলো গাজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করল জামুরিয়া থানার পুলিশ ।এই ঘটনায় কৃষ্ণা নুনিয়া, সুরোজ নুনিয়া, সাগর সাউ এবং পটলা কে আটক করেছে জামুড়িয়া থানার পুলিশ। এই চার জনই নিঘা এলাকার বাসিন্দা।


No comments:
Post a Comment