"নেহরু পণ্ডিত নন, গোমাংস-শূয়োরের মাংস খেতেন তিনি" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 August 2018

"নেহরু পণ্ডিত নন, গোমাংস-শূয়োরের মাংস খেতেন তিনি"


ফের বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজার ৷ এবার তাঁর নিশানায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জওহারলাল নেহরু ৷ বিজেপি বিধায়কের দাবি, নেহরু পণ্ডিত ছিলেন না ৷ কংগ্রেস এই উপাধি দিয়েছে তাঁকে ৷ এর পিছনে যুক্তিও দিয়েছেন আলওয়ারের বিজেপি বিধায়ক ৷ তিনি বলছেন যে নেহরু গোমাংস খেতেন, শূয়োরের মাংসাও খেতেন ৷ কোন পণ্ডিত মানুষ এই কাজ করতে পারে না ৷

কংগ্রেস দলই তাঁর নামের আগে পণ্ডিত উপাধি বসিয়েছে, দাবি বিজেপি বিধায়কের ৷ এমনকি তাঁর দাবি পণ্ডিত উপাধির মাধ্যমে জাতেপাতের রাজনীতিকেই প্রাধান্য দিয়েছে কংগ্রেস ৷ তাঁর এই বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বিজেপি সদর দফতরে হাজির হয়ে এই বক্তব্য পেশ করেন তিনি ৷
এরআগে, রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি শচিন পাইলট বলেন রাহুল গান্ধী নিজের ঠাকুমা ইন্দিরা গান্ধীর কাছ থেকে মন্দির দর্শনের শিক্ষা পেয়েছেন। সেই বক্তব্যের জবাবেই আহুজা এই বিতর্কিত মন্তব্য করেন। আহুজা আরও বলেন যতদূর তিনি জানেন রাহুল গান্ধী কখনই নিজের ঠাকুমার সঙ্গে মন্দির দর্শনে যাননি। যদি তাঁর তথ্য ভুল হয়, তবে তিনি নিজের পদ ছেড়ে দেবেন। কিন্তু সঙ্গে তাঁর মন্তব্য, যদি শচিন পাইলট ভুল হন, তাহলে তাঁকেও নিজের পদ ছাড়তে হবে।



: BJP MLA Gyan Dev Ahuja says, "Nehru was not a Pandit. One who ate beef and pork, cannot be a Pandit". (10.08.18)

No comments:

Post a Comment

Post Top Ad