স্ত্রীর ছেড়ে দেওয়াই কি ইতি টানলো স্বপনের জীবনের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 August 2018

স্ত্রীর ছেড়ে দেওয়াই কি ইতি টানলো স্বপনের জীবনের?


স্ত্রীর অশান্তি করে বাপের বাড়িতে  চলে যাওয়ার কারণে আত্মঘাতী স্বামী ।দক্ষিণ  ২৪ পরগণার বজবজ থানার পশ্চিম বলরামপুরের ঘটনা । জানা যায়, দীর্ঘ আড়াই বছর  আগে দেখাশোনা করে বিয়ে  হয় পশ্চিম বলরামপুরের বাসিন্দা  স্বপন রায় ঠাকুরের সঙ্গে সংশ্লিষ্ট থানা এলাকার নিশ্চিন্দ পুরের বাসিন্দা বাসন্তী রায়ের । বিবাহের  আট মাস পরে থেকে  বাসন্তী  সংসারে অশান্তি করতে থাকে কারণ  স্বপন রায়ের অর্থিক ওনটন ছিল কারণ স্বপন রায়ের  রুটি রোজগারের মূল কারণ হল চাষ বাস । আর আর্থিক  অনটনের কারণে বাসন্তী অশান্তি করতে থাকতো এবং কানে হেডফোন দিয়ে ঘণ্টা পর পর কথা বলতো,স্বপন রায় জিজ্ঞাসা করলে অশান্তি বাড়তে থাকতো ইনকাম করা নিয়ে খোঁটা দিতো সেই জন্য স্বপন রায় চুপচাপ করে যেত  ২  মাস  আগে যার সঙ্গে ফোনে কথা বলতো তারই সঙ্গে চলে যায়  বাসন্তী ।

শনিবার বাসন্তীর বাপের বাড়ির লোকজন এসে জানায়,  তাদের মেয়ে স্বপনের সঙ্গে  ঘর করবে না তারা তাদের যৌতুকে দেওয়া জিনিস পত্র নিয়ে চলে যাবে,এরপর নিয়ে চলে যায়। এই সমস্ত কিছু দেখে স্বপন বাড়ি থেকে বেরিয়ে যাই চারিদিকে খোঁজাখুঁজি করে ও পাওয়া যায়নি। রবিবার  সকালে এলাকাবাসীরা দেখেন যে  মাঠের মাঝে একটি খিরিশ গাছে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে । স্বপন রায়ের পরিবারের লোকজনদের দাবি যে  স্ত্রী  অশান্তি করে চলে যাওয়ার কারণে  মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল  সেই জন্যই  এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ।পরে থানায় অভিযোগ করে মৃতের পরিবার।তদন্তে পুলিশ। 

No comments:

Post a Comment

Post Top Ad