প্রিয়াঙ্কা-নিক ইনগেজমেন্টের ভাইরাল ছবি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

প্রিয়াঙ্কা-নিক ইনগেজমেন্টের ভাইরাল ছবি




না আর কোনও কিন্তু-পরন্তু নয়। নিককেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অফিশিয়ালি জানিয়ে দিলেন দেশিগার্ল।

বাবা-মায়ের সঙ্গে মুম্বাইতে হাজির নিক। শুক্রবার (১৭ আগস্ট) থেকে ফুল-আলো দিয়ে সাজানো হচ্ছে প্রিয়াঙ্কার বাড়ি। এসে গিয়েছেন পন্ডিতমশাইও। সকাল থেকে শুরু হয়েছে পূজা-অর্চনা। শনিবার (১৮ আহস্ট) সম্পূর্ণ পাঞ্জাবী রীতি মেনে হবে রোকার অনুষ্ঠান।

পাঞ্জাবি রীতি মেনে বিয়ের আগে ‘রোকা’ অনুষ্ঠান পালিত হয়। সে কারণেই মনে করা হচ্ছে, রাতে মুম্বাইতেই এনগেজমেন্ট সেরে ফেলবেন এই দুই তারকা।

উপস্থিত রয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, বোন পরিণীতি চোপড়াসহ ঘনিষ্ঠ আত্মীয়রা। হালকা হলুদ পোশাকে সেজেছেন প্রিয়াঙ্কা। নিকের পরনে সাদা চূড়ি পাঞ্জাবি। সকাল থেকেই চোপড়া পরিবারে বিশেষ পুজার আয়োজন চলছে।

প্রিয়াঙ্কার হাতে ইদানীং একটি আংটি দেখা গিয়েছে। যেটা তার এনগেজমেন্ট রিং বলে ধরে নিয়েছিলেন অনেকেই। তার দাম নাকি এক কোটি ৪০ লক্ষ টাকা।

গুঞ্জন নিক জোনাস নাকি গোটা আমেরিকা তন্ন তন্ন করে খুঁজে এই আংটি নিয়ে এসেছেন প্রিয়াঙ্কার জন্য। সব জল্পনার অবসান কি আজই হবে।

No comments:

Post a Comment

Post Top Ad