দেশ ভাগ হওয়ার সময় যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বলেছিলেন তারা ও তাদের পূর্বপুরুষদের এই দেশে জন্ম তারা অন্য জায়গায় যাবে না, দেশেই থাকবে সেইসব সংখ্যালঘু সম্প্রদায় কিংবা খ্রিস্টান, বাঙালি হিন্দু তাদের কোনও ভয় নেই। তারা এইদেশেই ভালো ভাবে থাকবে, এমনটাই আশ্বাস দিলেন বিজেপি দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে যেভাবে বিরোধীদের NRC ইস্যু নিয়ে আন্দোলন শুরু হয়েছে তা কতটা ঠিক কতটা ভুল, সেই নিয়ে বিজেপি বনাম বিরোধী দলগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বাংলার বিজেপি বলছে পশ্চিমবঙ্গেও NRC করা হোক তাহলে চোরা পথ দিয়ে তৃণমূল, সিপিএমের সাহায্যে দেশে ঢোকা বেআইনি ভাবে থাকা মানুষদের বের করে দেওয়া হবে। যারা বেকারদের চাকরি নিয়ে নিচ্ছে, দখল করে নিচ্ছে ঘর-বাড়ি, যাদের ভোটার কার্ড রয়েছে কিন্ত আধার কার্ড নেই তাদের সকলকেই বের করে দেওয়া হবে পশ্চিমবঙ্গে বিজেপি আসলে। এমন ভাবেই অবৈধ, বেআইনিভাবে দেশে প্রবেশ করা মানুষদের সর্তক করছে বিজেপি। অন্য দিকে তৃণমূলের দাবী, NRC প্রসঙ্গ বিজেপির সাম্প্রদায়িক উস্কানি ছাড়া কিছু না। তাদের ভোট পেয়েই বিজেপি জিতেছে আর আজ তাদেরই বের করে দেওয়া হচ্ছে।
যদিও এই প্রসঙ্গে জয় বলেন, ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে কাগজপত্র দিয়েছিলেন কিন্ত আজ তিনি পাল্টি খাচ্ছেন।বুধবার বিজেপির এক জনসভায় হাজির ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় সহ অন্যান্যরা। তবে স্পষ্টতই সভায় উপস্থিত মানুষজন দেখতে বুঝতে খুব একটা অসুবিধা নেই যে বিজেপির পাল্লা ক্রমশই ভারী হচ্ছে। NRC ইস্যু যে খুব একটা খারাপ সিদ্ধান্ত হয়েছে তা নয়।

No comments:
Post a Comment