অভাবের তাড়নায় গায়ে আগুন!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

অভাবের তাড়নায় গায়ে আগুন!!


স্নেহা চক্রবর্তী, বীরভূম: অভাবের তাড়নায় গায়ে আগুন দিযে আত্মঘাতী এক গৃহবধূ। মৃত গৃহবধূর নাম সোনালী মাল । ঘটনাটি ঘটে বীরভূমের সিউরি থানার সোনাতর পাড়ায় । স্থানীয় সূত্রে জানাগিয়েছে তিন ছেলে মেয়ে ও স্ত্রীকে  নিয়ে পাঁচ জনের সংসার কালোসোনা মালের । সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছিলো কালোসোনা বাবুর । দুটি বেশি আয়ের জন্য বীরভূম ছেড়ে বর্ধমানে কাজ করতেন কালো সোনা। এই নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হত । বুধবার কাজ সেরে বাড়ি আসলে তাদের মধ্য অশান্তি শুরু হয় । সেই অশান্তি চরম আকার নেয় গত কাল রাতে ।বুধবার রাতে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ওই গৃহবধূ। স্থানীয় বাসিন্দারা দেখতে পায় বাড়ীর ভিতরে আগুন । রামপুরহাট দমকলে খবর দেয় । ততক্ষণে গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে পরে আছে। দমকলের কর্মীরা সোনালী মালকে উদ্ধার করে সিউরি হাসপাতালে নিয়ে এলে  চিকিৎসকরা মৃত বলে  ঘোষনা করে। 

No comments:

Post a Comment

Post Top Ad