স্মার্টফোনের বদলে অনলাইনে এল...? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

স্মার্টফোনের বদলে অনলাইনে এল...?



মেয়ের জন্য ‘সারপ্রাইজ’ দিতে গিয়েছিলেন। কিন্তু ই-কমার্স ওয়েবসাইট থেকে আসা প্যাকেট খুলেই চোখ কপালে খোদ উঠল বাবারই। শৈলেশ ওয়াঘ নামে এক ব্যক্তি তাঁর মেয়েকে স্মার্টফোন উপহার দেওয়ার জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলেন। প্যাকেট খুলে দেখলেন একটা ব্যবহার করা তালা ছাড়া ভিতরে আর কিছুই নেই। পেটিএম থেকে আসা প্যাকেটেই এই তালা পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পার্সেলটি ও পার্সেল বয়-কে সঙ্গে নিয়ে থানায় গিয়ে একটি এফআইআর দায়ের করেছেন। তিনি একটি স্যামসাং এস ৬ এজ অর্ডার করেছিলেন।
শিব সেনা নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশীর জামাই এই শৈলেশ ওয়াঘ। তিনি দাদরের বাসিন্দা। তাঁর অর্ডার করা জিনিসটির দাম ছিল৪৬,৩০০ টাকা। ২৬ সেপ্টেম্বর এই অর্ডার দেওয়া হয়েছিল। শিবাজী নগর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। ১ অক্টোবর সেই প্যাকেট এসে পৌঁছয়। ডেলিভারি বয়ের সামনেই প্যাকেটটি খোলা হয়। ফোনের সমানের ওজন ওই তালাটির। তার সঙ্গে ছিল কিছু কাগজের বল। কুরিয়ার সংস্থার কর্মীদের ইতিমধ্যেই তলব করা হয়েছে। পেটিএম-এর তরফ থেকে ফোন করে পুলিশের কাছে অভিযোগ করতে বারণ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad