"ভারত-পাক সম্পর্ক সুদৃঢ় করেছেন বাজপেয়ী": পাক বিদেশ মন্ত্রক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 17 August 2018

"ভারত-পাক সম্পর্ক সুদৃঢ় করেছেন বাজপেয়ী": পাক বিদেশ মন্ত্রক


ভারত হারালো এক ভারতরত্নকে। বৃহস্পতিবার, বিকেলে দিল্লির এইমস হাসপাতালে জীবনাবসান প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর। শুক্রবার সকালে, কৃষ্ণ মেনন মার্গের বাড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর রাজঘাট হয়ে রাষ্ট্রীয় স্মৃতিস্থল। সেখানেই হবে শেষকৃত‍্য।
দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার বিকেল পাঁচটা পাঁচে নয়াদিল্লির এইমসে তিনি মারা যান। বয়স হয়েছিল ৯৩ বছর। কিডনি, মূত্রনালী ও বুকে সংক্রমণ নিয়ে গত ১১ জুন থেকে টানা হাসপাতালেই ছিলেন। এইমসের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, গত ৩৬ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল। কিন্তু, সব চেষ্টাই বিফলে যায়।এদিন বাজপেয়ীর মৃত্যুর পর শোকপ্রকাশ করেছেন পাকিস্তান বিদেশ মন্ত্রক ৷ এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ এদিন তিনি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের সম্পর্ক সুদৃঢ় করেছিল বাজপেয়ী ৷ তার অবদান ভুলে যাওয়ার মত নয় ৷

No comments:

Post a Comment

Post Top Ad