লড়াই সাঙ্গ ৷ প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ৷ অটলজী-র মৃত্যুতে গভীর শোকের ছায়া সর্বত্র ৷ শোকের এই আবহে নিজেদের শোকবার্তা জানিয়েছেন ক্রীড়াবিদরাও ৷সচিন থেকে সেওয়াগ, রাজ্যবর্ধন রাঠোর থেকে বিজেন্দ্র সিং সকলেই গভীরভাবে মর্মাহত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে ৷
তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন অটল বিহারী বাজপেয়ী ৷ প্রথম পর্যায়ে ১৩ দিনের জন্য ৷ দ্বিতীয়বার ১১ মাসের জন্য আর ১৯৯৯ থেকে ২০০৪ তিনি নিজের পুরো টার্ম প্রধানমন্ত্রীত্ব করতে পেরেছিলেন অভিজ্ঞ এই রাজনৈতিক ব্যক্তিত্ব ৷

No comments:
Post a Comment