স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ ডাক্তারি চিকিৎসা নিয়ে ধন্দে রুগী ও রুগীর পরিবার । ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , প্রায় এক মাস আগে স্থানীয় রক্ষাকর গড়াই হাত ভেঙ্গে গেলে রাজনগরে এক অর্থোপেডিক ডাক্তার উদয়ন চৌধুরীর কাছে যান । সেখানে এক্সরে করার বলা হয় তার হাত ভেঙ্গেছে । সেই মত তার হাতে প্লাস্টার করে দেয় ওই চিকিৎসক । 21দিন পর রুগীকে আসতে বলেন । তবে ওই দিন চিকিৎসক না আসায় রক্ষাকর বাবু সিউরি যান অর্থোপেডিক শোভন কুমার ঘোষকে দেখান ও প্লাস্টার খোলেন ।
তবে ওই চিকিৎসক তাকে জানান তার হাত ভাঙ্গেনি । হাতে চোট লেগেছে । এই নিয়ে ওই রুগী ধন্দে পড়েছে । আজ রাজনগরে ওই চিকিৎসক উদয়ন চৌধুরীর কাছে গিয়ে জানতে চান তার হাত ভেঙ্গে ছিলো কিনা । যদিও ওই চিকিৎসক জানান তার হাত ভাঙ্গার জন্যই তার হাতে প্লাস্টার করা হয়েছিলো । ওই রুগী কি করবেন বুঝতে পারছেন না । রুগী ও তার পরিবার সমস্যায় পড়েছেন । কোন চিকিৎসক ঠিক । স্থানীয় বাসিন্দাদের দাবি আগামী দিনে ওই রুগীকে তৃতীয় এক চিকিৎসককে দেখাবেন । ফলে সঠিক চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় রুগী ও রুগীর পরিবার ।


No comments:
Post a Comment